শিরোনাম :
আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর গুলিস্তান-সায়েন্সল্যাব বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই : আইজিপি

রাজধানীর গুলিস্তান-সায়েন্সল্যাব বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই : আইজিপি

নিজস্ব প্রতিবেদকঃ
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, রাজধানীর সিদ্দিকবাজার ও সায়েন্সল্যাবের ভবনে বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি। নাশকতারও কিছু পাওয়া যায়নি।

সোমবার (১৩ মার্চ) দুপুরে রাজারবাগে পুলিশ লাইনসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে আইজিপি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি।

‘ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন প্রতিপাদ্য’ শিরোনামে এ অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, সিদ্দিকবাজারের যে ঘটনা এতে নাশকতার কোনো কিছু পাইনি আমরা। সায়েন্সল্যাবের বিস্ফোরণেও এ জাতীয় তথ্য পাওয়া যায়নি। তারপরও আমরা তদন্ত করছি, খতিয়ে দেখছি। আইনগতভাবে যা করা দরকার, তা করছি। তবে এখন পর্যন্ত এ দুই ঘটনায় জঙ্গি সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি।

পরে পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, সম্প্রতি পাহাড়ে জঙ্গিদের আস্তানার খোঁজ পাওয়া গেছে। সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযান সফলভাবে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেন আইজিপি।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, এসবির উপ-মহাপরিদর্শক আমেনা বেগম, সাবেক ডিআইজি মিলি বিশ্বাস ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ অনেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com