1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানবার্ষিকীর আলোচনা সভায় সাইফুল হক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, দুনিয়ায় অনেক বিপ্লব ও অভ্যুত্থাণ আত্মঘাতী তৎপরতা, সহিংসতা ও অতিমাত্রায় বাড়াবাডির কারণে ব্যর্থ হয়েছে; প্রতিবিপ্লব ও প্রতি অভূত্থানের জমিন তৈরী করেছে। অতীতে অসংখ্য বিপ্লব ও অভ্যুত্থান হটকারিতা ও নৈরাজ্যের মধ্য দিয়ে বিপ্লব ও অভ্যুত্থানের নেতা ও সন্তানদেরকে খেয়ে ফেলেছে। তিনি এ ব্যাপারে জুলাই – আগস্ট গণঅভ্যুত্থানের অংশীদার সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন এবং বলেন রাজনৈতিক মতবিরোধ রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ রাখুন।নিজেরা আত্মঘাতী সংঘাত সংঘর্ষ জড়িয়ে পড়লে অপশক্তি এর সুযোগ গ্রহণ করতে পারে।
তিনি বলেন, এক যাত্রায় সবকিছু অর্জন করার চিন্তা না করা ভালো।আর সবকিছু যদি বিএনপি সরকারকে দিয়ে করাতে তাহলে তো অন্যদের আর রাজনীতি করার দরকার হবেনা।তিনি জুলাই – আগস্ট গণঅভ্যুত্থানের গণআকাংখ্যা বাস্তবায়নে বিএনপি সরকারকে দৃশ্যমান ও কার্যকরি পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
আজ বিকালে ঢাকার নাখালপাড়ায় আহরিকা হোটেল মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় শাখা কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক প্রাক্তন ছাত্রনেতা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারীনেত্রী বহ্নিশিখা জামালী, পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, পার্টির
কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আলী, শ্রমিকনেতা জাকির হোসেন তালুকদার, মকবুল হোসেন, আজাদ হোসেন হ্রদয় প্রমুখ।
সভায় বহ্নিশিখা জামালী বলেন, অনেক রক্তেকেনা জুলাই গণ অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা। তিনি বলেন, জুলাইয়ের মালিকানা নিয়ে যে অশ্লীল প্রতিযোগিতা শুরু তা শহীদদের প্রতি অবমাননার সামিল। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্যের মধ্যে জুলাইয়ে স্বপ্ন বাস্তবায়ন রাজনৈতিক দল ও জনগণের ঐক্য ধরে রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ জুলাইয়ের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..