1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

মতবিনিময় শেষে সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু
দৈনিক নবজীবন পত্রিকা অফিসে “মাল্টিমিডিয়া অনলাইন চালুকরণ” শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী সংবাদ পরিবেশনের আধুনিক পদ্ধতি, অনলাইন প্ল্যাটফর্মের সম্প্রসারণ এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় দৈনিক নবজীবন পরিবারের দায়িত্বশীল সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় পত্রিকার সংবাদ কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও পাঠকবান্ধব করার বিষয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভা শেষে একান্ত মুহূর্তে দৈনিক নবজীবন-এর সম্পাদক ও প্রকাশক নুরুন্নাহার রিতা পত্রিকার পরিবারের দায়িত্বশীল সাংবাদিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে সংবাদপত্রের পাশাপাশি অনলাইন ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে দৈনিক নবজীবনকেও আধুনিক প্রযুক্তিনির্ভর সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে নিতে হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে সত্যতা, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও নৈতিকতা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করতে হবে এবং মানুষের কল্যাণ ও সমাজের ইতিবাচক পরিবর্তনের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করতে হবে।

নুরুন্নাহার রিতা আরও বলেন, একজন সাংবাদিক শুধু সংবাদ পরিবেশন করেন না; তিনি সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের কথা বলারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

তিনি দৈনিক নবজীবন পরিবারের সকল সাংবাদিককে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দ্রুততম সময়ে নির্ভরযোগ্য সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে মাল্টিমিডিয়া সাংবাদিকতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকরা দৈনিক নবজীবনের মাল্টিমিডিয়া অনলাইন কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..