1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

অনুমতি ছাড়াই সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত
২৭

রাহাতুজ্জামান কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে সরকারি জমিতে অনুমতি ছাড়া পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে সোবাহান মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৈখালী বাজারে ইউনিয়ন পরিষদ সড়কের পূর্ব পাশে সরকারি জমিতে সোবাহান মোল্লা পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি সাংবাদিকদের নজরে এলে তারা সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে অবহিত করেন।

খবর পেয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা এমদাদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বলকে জানান। পরে সহকারী কমিশনার (ভূমি) নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

এ ঘটনায় সরকারি জমিতে অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগের বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল সাংবাদিকদের জানান, আমরা অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দিয়েছি, জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত সরকারি জমিতে আধাপাকা ঘর নির্মাণ করা যায় না, সে অনুমতি আনার জন্য সময় নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..