1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

অসুস্থ শিশুর পাশে মেয়র পদপ্রার্থী রবিন রায়হান জসিম, চিকিৎসার আশ্বাস

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

জেলা প্রতিনিধি*: খোকসা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পাঁচ বিল্ডিং এলাকার বাসিন্দা মোঃ মুরাদ হোসেনের মেয়ে মাহমুদা বিনতে মুরাদ ময়া ময়া ডিজেস নামক জটিল রোগে আক্রান্ত হয়েছে।

এই খবর পেয়ে অসুস্থ শিশুটিকে দেখতে তার বাসায় ছুটে যান জননেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী রবিন রায়হান জসিম।

এ সময় তিনি শিশুটির সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি অসুস্থ মেয়ের উন্নত চিকিৎসার জন্য সকল প্রকার সহযোগিতার কথা জানান।

রবিন রায়হান জসিম বলেন, “মানুষ মানুষের জন্য। এই কঠিন সময়ে আমরা সবাই মুরাদ ভাইয়ের পাশে আছি। আল্লাহ শিশুটিকে দ্রুত সুস্থতা দান করুন।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..