1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহয়তা প্রকল্পের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯ বার পঠিত
১৪

আ: মান্নান :

পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ৬ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ৯০ মিটার দীর্ঘ ও ৩.৫ মিটার প্রস্থের একটি সিসি ঢালাই রাস্তা নির্মাণের কথা থাকলেও বাস্তবে কাজের মান ও পরিমাণ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হলেও সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে নিম্নমানের ইটের গাঁথুনি করা হয়েছে।এবং ৮ঃ১ অনুপাতে সিমেন্ট ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া প্রকল্পে উল্লেখিত পরিমাপ অনুযায়ী রাস্তা নির্মাণ হয়েছে কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে সন্দেহ রয়েছে।প্রকল্পটির সভাপতি বুড়িমারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়ার রহমান।ইতিমধ্যেই রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ তুলে নির্মান কাজ বন্ধ করে দিয়েছিল এলাকাবাসী। অভিযোগ রয়েছে, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যথাযথ তদারকি করা হয়নি। ফলে সরকারি অর্থ ব্যয়ের বিপরীতে কাঙ্ক্ষিত মানের অবকাঠামো নির্মাণ হচ্ছে না। কাজটি ইউনিয়ন পরিষদের সচিব উপস্থিত থেকে তদারকি করার কথা থাকলেও তা করেননি বলে অভিযোগ উঠেছে। শনিবার ৬ জুন সরাসরি প্রকল্পে গিয়ে দেখা যায়, বন্ধের দিন হওয়ার পরও কাজ চলমান এবং ইউনিয়ন সচিববের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিম্নমানের ইট ব্যবহারের কথা জানেন না বলে জানান এবং তিনি লালমনিরহাটে বাড়িতে আছেন বলে জানান। এলাকাবাসীর অভিযোগ বন্ধের দিন শুক্র ও শনিবার তারা কাজের দিন বেছে নেয় এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করে। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হওয়ার কথা। কিন্তু নিম্নমানের কাজের কারণে অল্প সময়ের মধ্যেই রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকল্পের ব্যয়, কাজের মান ও বাস্তব অগ্রগতি যাচাইয়ের আহ্বান জানিয়েছেন।এবিষয়ে পাটগ্রাম উপজেলা পরিষদের প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন জানান, এর ইতিপূর্বে সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গিয়ে খারাপই পেয়েছে এবং সেগুলো সরানোর নির্দেশ দিয়েছে। এখনো না সরালে আবারো লোক পাঠানো হচ্ছে।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জানা সম্ভব হয়নিস্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পের অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মতভাবে রাস্তা নির্মাণ নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..