1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

খোকসায় বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিনকে গার্ড অব অনার প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

মোঃ আসাদুজ্জামান।
কুষ্টিয়ার খোকসা উপজেলার ৩ নং বেতবাড়ীয়া ইউনিয়নের জাগলবা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত থেকে গার্ড অব অনার প্রদান করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদ বিন মনসুর এবং খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশাররফ হোসেন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..