1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

উখিয়ায় অতিথি পাখি শিকারবিরোধী অভিযান, ৮টি সাদা বক উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি :

শীতের আগমনে জলাশয় ও প্রকৃতিতে বাড়ছে অতিথি পাখির আনাগোনা। আর এই সুযোগে একশ্রেণির অসাধু শিকারি পেতে রেখেছে নানা ফাঁদ। তবে অতিথি পাখি শিকার বন্ধে এবার অভিযান চালিয়েছে কক্সবাজারের উখিয়া বন বিভাগ। অভিযানে শিকারের কাজে ব্যবহৃত কৃত্রিম বক ধ্বংস ও পাখি ধরার জাল জব্দের পাশাপাশি উদ্ধার করা হয়েছে আটটি সাদা বক। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়।

জলাশয়ের পাশে পেতে রাখা হয়েছে পাখি শিকারের ফাঁদ। শিকারিদের কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বক। এসব ফাঁদে আটকা পড়ছে প্রকৃতির সৌন্দর্য সাদা বকসহ নানা প্রজাতির পাখি।

সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার মাছকারিয়ার ডেবা এলাকায় অতিথি পাখি শিকারবিরোধী অভিযান চালায় উখিয়া বন রেঞ্জ।

এ সময় শিকারের কাজে ব্যবহৃত কৃত্রিম বক ধ্বংস এবং পাখি ধরার জাল জব্দ করেন বন বিভাগের কর্মকর্তারা। পাশাপাশি শিকারিদের কবল থেকে উদ্ধার করা হয় আটটি সাদা বক। পরে উখিয়া রেঞ্জ অফিসে নিয়ে পাখিগুলো অবমুক্ত করা হয়।

শীত মৌসুমে অতিথি পাখির আগমনকে কেন্দ্র করে অসাধু শিকারিদের তৎপরতা বাড়ে। বিভিন্ন ফাঁদ ও কৌশলে পাখি শিকারের কারণে হুমকির মুখে পড়ে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ। তাই বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বন বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..