দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের গন্ডাবাড়ী বাচোর গ্রামে ভোরে একটি বাড়ির রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রান্নাঘরসহ বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে টেপেনের বাড়ির রান্নাঘরে হঠাৎ আগুন লাগে। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আ*গু*ন নিয়ন্ত্রণে আনা হয়।