1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

এইচআরসিবিএম (HRCBM) সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর পদে নিযুক্ত হলেন শ্রী ডা: এম আর রায় (মিহির)

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত

 

লাকী আক্তার

মানবাধিকার সংস্থা Human Rights Congress for Bangladesh Minorities (HRCBM) Bangladesh National Chapter-এর সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে শ্রী ডা: এম আর রায় (মিহির)-কে।

​সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের কনভেনর অ্যাডভোকেট লক্ষ্মী বাছাড় স্বাক্ষরিত এক অনুমোদন পত্রে এই দায়িত্ব প্রদানের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, HRCBM-এর সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও কার্যকর করা এবং বাংলাদেশে সংখ্যালঘু অনগ্রসর জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যেই তাঁকে সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত করা হয়েছে।

​দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা:
​সংগঠন সূত্রে জানা গেছে, নবনিযুক্ত বিভাগীয় কো-অর্ডিনেটর নিম্নোক্ত কার্যাবলীতে নিয়োজিত থাকবেন:
​বিভাগীয় পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে কেন্দ্রীয় দফতরে প্রতিবেদন প্রেরণ।

​সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার রক্ষায় স্থানীয়ভাবে সচেতনতা সৃষ্টি ও প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানে পদক্ষেপ গ্রহণ।
​কেন্দ্রীয় কমিটির সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা ও কার্যক্রমের সমন্বয় সাধন।
​স্থানীয় পর্যায়ের অন্যান্য মানবাধিকার সংগঠন ও প্রতিনিধিদের সাথে সমন্বয় রেখে কাজ পরিচালনা করা।
​মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের তাৎক্ষণিক অনুসন্ধান ও প্রাথমিক পর্যায়ের সুপারিশ প্রদান।
​অফিসিয়াল পত্রে আরও উল্লেখ করা হয়, তিনি সংস্থার মূল লক্ষ্য ও নীতি অনুযায়ী কাজ করবেন এবং কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকবেন না।
​নতুন এই দায়িত্ব প্রাপ্তিতে মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার অর্জন এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাঁকে বিভিন্ন মহল ও সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..