1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

কাঠালিয়া নির্মাণকাজে অনিয়মের অভিযোগ: প্রকৌশলীকে জানানোয় সাংবাদিকদের মারধর ও খালে চুবিয়ে দেওয়ার হুমকি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত
১৭

রাহাতুজ্জামান
কাঠালিয়া নির্মাণকাজে অনিয়মের অভিযোগ: প্রকৌশলীকে জানানোয় সাংবাদিকদের মারধর ও খালে চুবিয়ে দেওয়ার হুমকি কাঠালিয়া (ঝালকাঠি) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ চেঁচরী (মধ্যগ্রাম) এলাকায় বিএডিসির (BADC) নির্মাণাধীন একটি ইউ-ড্রেনের কাজে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিকদের মারধরের চেষ্টা ও খালে চুবিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর বৃষ্টি ও জমে থাকা পানির মধ্যেই নির্মাণাধীন ইউ-ড্রেনের একটি কালভার্টে সিসি (CC) ঢালাইয়ের কাজ করা হয়। বিষয়টি জানতে পেরে আজ ঘটনাস্থলে যান দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক বরিশাল প্রতিদিন-এর কাঠালিয়া উপজেলা প্রতিনিধি ইলিয়াস হাওলাদার এবং দৈনিক যুগ-যুগান্তর-এর কাঠালিয়া উপজেলা প্রতিনিধি রাহাতুজ্জমান। তারা বিষয়টি বিএডিসির সংশ্লিষ্ট প্রকৌশলীকে অবহিত করেন। এ সময় ঠিকাদার প্রতিষ্ঠানের লোক আলমগীর হোসেন মুন্সি (ওরফে লাদেন), খলিল এবং রুবেল সাংবাদিকদের ওপর চড়াও হন, মারধরের চেষ্টা করেন এবং খালে চুবিয়ে দেওয়ার হুমকি দেন। এ বিষয়ে বিএডিসির এসও (SO) মোস্তাফিজুর রহমান অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..