1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন সম্পন্ন।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ মামুন ভুঁইয়া,

অদ্য ২৮ জুন ২০২৬ সিভিল সার্জনের কার্যালয়, কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন -২০২৬ এর শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন। এসময় উপস্থিত কোমলমতিদের মাঝে কয়েকজনকে নিজ হাতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল সেবন করানোর মধ্য দিয়ে তিনি ক্যাম্পেইনের শুভ সূচনা করেন।জেলা প্রশাসক তাঁর বক্তব্যে শিশু মৃত্যু ঝুঁকি হ্রাস ও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ প্লাসের গুরুত্বারোপ পূর্বক শতভাগ শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনতে সমন্বিত উদ্যোগ গ্রহণ, ব্যাপক প্রচারণা পরিচালনা, হাওড়ের মতো দুর্গম এলাকাসহ প্রতিটি কেন্দ্রে সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান ।
এসময় উপস্থিত ছিলেন জনাব ডা. মোঃ নাজমুল করিম, সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত), জনাব ডা. মোঃ দিদারুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন, জনাব ডা. মোঃ একরাম আহসান জুয়েল, উপাধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, জনাব ডা. সাইফুল ইসলাম, পরিচালক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, জনাব ডা. মীর নুর-উস-সাদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (কমিউনিটি মেডিসিন এন্ড পাবলিক হেলথ), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধান ও প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..