1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন বাজিতপুর উপজেলা সরেজমিনে পরিদর্শন করেন।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত
৫০

মোঃ মামুন ভুঁইয়া,

পরিদর্শনের শুরুতে তিনি সরারচরস্থ এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার পরিবেশ ও মানোন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিকবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাজারে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণ, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিতকরণ, কৃষকদের ন্যায্যমূল্য ও প্রণোদনা প্রদান, খাল খনন, পিরিজপুর বাজার ও ফেরিঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভা শেষে তিনি দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরিদর্শনের অংশ হিসেবে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে ভূমি সেবার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..