1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

কুমিল্লায় জলাবদ্ধতা ও যানজট নিরসনে মতবিনিময় কোটবাড়ি-বাখরাবাদ সড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে পরিদর্শন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ আবুল হাসেম মিয়াজী

কুমিল্লা নগরীর জলাবদ্ধতা নিরসন, কান্দিখালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, টমছমব্রিজ জামে মসজিদ স্থানান্তর এবং যানজট নিরসনে টমছমব্রিজের ইউ-টার্ন সম্প্রসারণের প্রস্তাবিত কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কোটবাড়ি-বাখরাবাদ সড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে সড়কটি পরিদর্শন করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। এসময় টমছমব্রীজ খালের উপর নির্মিত মসজিদটি সরিয়ে পার্শ্ববর্তী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সরানোর উদ্যোগ গ্রহণ করা হয়।
সভায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার এবং সড়ক বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহানগর, জেলা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, টমছমব্রিজ জামে মসজিদ কমিটি, ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার প্রতিনিধিরা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শের ভিত্তিতে নগরীর জলাবদ্ধতা নিরসন, কান্দিখালের প্রতিবন্ধকতা দূরীকরণ, টমছমব্রিজ জামে মসজিদ স্থানান্তর এবং টমছমব্রিজ এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় নগরবাসীর দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..