1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

কুমিল্লা এইচএসসি পরীক্ষার্থীদের নৌকায় চড়ে কেন্দ্রে প্রবেশ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত
২৯

কুমিল্লা প্রতিনিধি

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেক পরীক্ষার্থী।

পরীক্ষার কেন্দ্রসহ রাস্তা ঘাটে থৈথৈ পানির কারণে অনেক জায়গায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একদিকে জলাবদ্ধতা সৃষ্টি অন্য দিকে ভোগান্তির মধ্য দিয়ে নৌকায় চড়ে কেন্দ্রে ঢুকছে এইচএসসি পরীক্ষার্থীরা।

নগরের মহিলা কলেজ কেন্দ্রের ভেতর শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৯টায় কুমিল্লা মহিলা সরকারি কলেজ কেন্দ্রে কয়েকজন শিক্ষার্থীকে নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা গেছে।

জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেছেন, ‘কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখছে।’

মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী তাছলিমা আক্তার বলেন, ‘এমন প্রাকৃতিক দুর্যোগে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। বৃষ্টিতে ভিজে পরীক্ষার কেন্দ্রে যেতে হচ্ছে। এ সময় অধিকাংশ পরীক্ষার্থীকে ভেজা কাপড়ে কেন্দ্রে যেতে দেখা যায়। ডুবে যাওয়া সড়কে কাউকে কাউকে পড়ে যেতেও দেখা গেছে। বর্ষায় পরীক্ষা নিয়ে অভিভাবকদেরও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, সকালে পরীক্ষা শুরুর আগ থেকে তিনি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে প্রবেশের কাজ তদারকি করেছেন। এমনকি সিটি প্রশাসক নিজে পানির মধ্যে নেমে নৌকা দিয়ে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌছে দিতে সহায়তা করেছেন।

এদিকে জলাবদ্ধতার সুযোগে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন চালকেরা। অতিরিক্ত ভাড়া গুণতে বাধ্য হচ্ছেন শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ যাত্রীদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..