1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৩ বার পঠিত

জেলা প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টায় অনুষ্ঠিত এ মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।
সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা ও লালন তিরোধান দিবস-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে প্যারেডে অংশগ্রহণকারী সকল অফিসার ও ফোর্সকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), কুষ্টিয়া; প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), কুষ্টিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..