1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

রাষ্ট্রদ্রোহ মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার পেছনে থাকা মূল ষড়যন্ত্রের বিষয়ে তথ্য উদঘাটনের জন্য আদালতের কাছে এই রিমান্ড আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ওসমান গণি।

ডিএমপি কমিশনা বলেন, রাকিবুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে। ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে রাকিবুলকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী সম্পর্কে বক্তব্য শোনা যায়।

তবে অডিওটি নিজের নয় বলে দাবি করেছিলেন রাকিবুল। তার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..