1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

গফরগাঁও উচ্ছ্বাস, প্রত্যাশা আর উন্নয়নের অঙ্গীকার— আদর্শনগর উপজেলা বাস্তবায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের বর্ণাঢ্য আনন্দ মিছিল।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৮ বার পঠিত
৪৮

ফারদিন আহমেদ

আদর্শনগর উপজেলা বাস্তবায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোমবার (২৯ জুন) গফরগাঁও উপজেলার প্রস্তাবিত আদর্শনগর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আদর্শনগর উপজেলা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় প্রতিমন্ত্রী জনাব শাহে আলম এবং গফরগাঁও উপজেলার গণমানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত আনন্দ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিছিলটি কান্দিপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। তারা আদর্শনগর উপজেলা বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং এ ঐতিহাসিক সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেন। পুরো এলাকা আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, আদর্শনগর উপজেলা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের একটি ন্যায্য গণদাবি বাস্তবায়নের পথে এগিয়েছে। উপজেলা প্রতিষ্ঠিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, প্রশাসনিক সেবা এবং সামগ্রিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। ফলে সাধারণ মানুষ আরও দ্রুত, সহজ ও কার্যকরভাবে সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন।
এ সময় উপস্থিত স্থানীয় সচেতন মহলও এ সিদ্ধান্তকে একটি যুগান্তকারী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে আদর্শনগর উপজেলার আনুষ্ঠানিক বাস্তবায়নের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..