মোঃ মিজানুর রহমান।
ভালুকা উপজেলার উথুরা ইউনিয়ন থেকে রতন মিয়া(২৫) নামের একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার ২৫শে সেপ্টেম্বর দুপুরবেলা উত্তরা ইউনিয়নের ধলিকুরি গ্রামের নিজ বাড়ি হতে চান মিয়ার ছেলে রতন মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসীর সূত্রে জানা যায় রতন মিয়ার ঘরের দরজা বাহির থেকে বন্ধ থাকায় পরে দেখতে পারেন ঘরের আরার মধ্যে রশি দিয়ে ঝুলানো এ অবস্থায় দেখে লোকজন ভালুকা মডেল থানা কে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ পুলিশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মনসুর আলী জানান কদিন আগে ছেলেটির মা মারা গেছে। ছেলেটির একটি সন্তান ও স্ত্রী রয়েছে। কেন এমন ঘটনা ঘটলো তা তার জানা নেই।
ভালুকা মডেল থানার উপ পরিদর্শক মোঃ ইসমাইল হোসাইন জানান লাশ উদ্ধার হয়েছে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়া ধীন।