1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

গাইবান্ধায় নুরুল হক মডার্ন বিদ্যালয় থেকে শুরু হলো ব্র্যাকের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত
৩৭

গাইবান্ধা প্রতিনিধি
পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাইবান্ধায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম শুরু করেছে ব্র্যাক। “একটি গাছ একটি প্রাণ, বৃক্ষরোপণে দেশের কল্যাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের আলট্রা পুওর গ্রাজুয়েশন (ইউপিজিপি) সদস্যদের উৎপাদিত বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে।
রবিবার (২৮ জুন) গাইবান্ধা সদর উপজেলার নুরুল হক মডার্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসির উদ্দিন শাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার এ এইচ এম হুমায়ুন কবির, ব্র্যাক শিক্ষা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম, আইসিটি অফিসার মোঃ ফজলুল বারী, ইউপিজিপি শাখা ব্যবস্থাপক মোঃ নাসিরুল ইসলাম এবং প্রোগ্রাম অর্গানাইজার বিউটি খাতুনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ব্র্যাক সূত্রে জানা গেছে, চলতি জুন মাসের মধ্যে সারাদেশে মোট ৩ লাখ ৩৫৩টি গাছের চারা বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে গাইবান্ধা জেলায় ২১ হাজার ৮৯৯টি চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৪ হাজার ১৩৫টি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, এ বৃক্ষরোপণ কর্মসূচির সম্পূর্ণ ব্যয় বহন করছে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে দেশে সবুজায়ন বৃদ্ধি পাবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং টেকসই পরিবেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বর্তমান সরকারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্র্যাকের এ উদ্যোগ পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..