1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

জাতীয় প্রেস ক্লাবে জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত
১৯

নিজস্ব প্রতিবেদক :
সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেন, তবে সব কিছুই হবে পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

সোমবার (৩ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে বুঝে অথবা না বুঝে অন্য দলের চক্রান্তকে বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছেন, সেক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সে স্বাক্ষরে শহীদের রক্ত মিশে আছে, যার প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করতে চাই। এটি করা হবে পার্লামেন্টের মাধ্যমে। এই কাজটি আমরা ঐক্যবধভাবে করতে চাই।’

সরকার সংসদ ও রাজনীতিতে সবার সহযোগিতা চায় বলে জানান জহির উদ্দীন স্বপন।

কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে বুঝে অথবা না বুঝে অন্য দলের চক্রান্তকে বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছেন, অভিযোগ মন্ত্রীর। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..