1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

পাটগ্রাম সীমান্তে মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোন ও টাকাসহ এক আটক করেছে ৬১ বিজিবি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় রুপি, মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোন ও বাংলাদেশী টাকাসহ একজনকে আটক করেছে ৬১ বিজিবি।
চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় অত্র ব্যাটালিয়নের অধিনস্থ উপজেলার জোংড়া ইউনিয়ন এর অবস্থিত ধরলা বিওপি’র বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ১ জন ধৃত আসামীসহ ভারতীয় রুপি, মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোন এবং বাংলাদেশী নগদ অর্থ আটক করতে সক্ষম হয়েছে। পলাতক আসামী- ১ জন।

০৬ নভেম্বর ২০২৬ তারিখ ২ ঘটিকায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- এর অধিনস্থ ধরলা বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি নন্দেরঘাট নামক স্থানে ১ জন ধৃত আসামীসহ ভারতীয় রুপি- ৫,০০০, ভারতীয় ইয়াবা- ১০ পিস, মোটরসাইকেল- ১ টি, মোবাইলফোন- ১ টি, বাংলাদেশী নগদ অর্থ- ১৮২০ টাকা এবং সীমকার্ড- ২ টি আটক করে। ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের,আটককৃত আসামীসহ মালামাল পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ২,৮৭,২২০ টাকা।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সকল প্রকার সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে *তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- এর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি অধিনায়ক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..