শেখ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ
আজ ১৯ জুন রোজ শুক্রবার সাভার যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু -মাননীয় সংসদ সদস্য ঢাকা ১৯
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডঃ মোঃ ইলিয়াস মোল্লা -মাননীয় সংসদ সদস্য ফরিদপুর ১
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ জায়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অধ্যাপ আ জ ম কুতুবুল ইসলাম নোমানি, ঢাকা বিশ্ববিদ্যালয় ,অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসাইন, সাভার মডেল কলেজ ও ভাইস চেয়ারম্যান জাবাল ই নূর ফাউন্ডেশন।
প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামী শিক্ষা সম্প্রসারণে জাবাল ই নূর ফাউন্ডেশন এর সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতে এই ফাউন্ডেশন আরো শিক্ষা বান্ধব কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ২০০৩ সালে তারই উদ্ভোধনীতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি মাত্র ৩৭ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু করে বর্তমানে ৩৬শ শিক্ষার্থী যার মধ্যে ১০০০জন শিক্ষার্থী নিয়ে স্বতন্ত্র্য বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে ৭জন মেডিকেলে ও ৫০ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা শিক্ষা জীবন শেষ করেছেন। এবছর ১০৫ জন শিক্ষার্থী দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করছে বলে প্রদান অতিথি তার বক্তৃতায় অবহিত করেন।
প্রধান অতিথি এই প্রতিষ্ঠানে তার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
প্রতিষ্ঠানটির পরিচালক ড. রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হয়ে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্য দেশপ্রেমিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তৃতায় ‘মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন, চাইল্ড ইনভেস্টমেন্ট ইজ দ্যা বেষ্ট ইনভেস্টমেন্ট। সন্তান যদি মানুষ না হয়” তাহলে কিছুই থাকবে না’ বলে তিনি মন্তব্য করেন। পরিশেষে টমাস আলভা এডিসনের জীবনে মায়ের গুরুত্বের গল্প শুনিয়ে, পুরস্কার বিজিত সকলকে ও আয়োজক কমিটির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
প্রধান আলোচক তার আলোচনায় আগামী দিনে এ প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা দেশ ও জাতির গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করবেন বলে তিনি মনে করেন। তিনি বলেন এই শিক্ষার্থীরা হযরত আবু বকর হযরত ওমর হযরত আলী এবং হযরত ওসমানের ভূমিকায় অবতীর্ণ হবে ইনশাল্লাহ।
অনুষ্ঠানে এক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়।