আইন-আদালত
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনের শেষ পর্যায়ে তিনি এ প্রত্যাশার কথা জানান।
ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুধু বাংলাদেশের বিচার নয়, এটি সমগ্র মানবতার পক্ষে জবাবদিহিতার দাবি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এদিন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হচ্ছে।
যুক্তিতর্কে বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার প্রেক্ষাপটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক অপরাধ কিংবা জাতীয় বিচারব্যবস্থায় এ ধরনের গুরুতর অপরাধের বিচারের নজির তুলে ধরছেন অ্যাটর্নি জেনারেল।
অভিযোগের গুরুত্ব ও অপরাধের মাত্রা বিবেচনায় জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড প্রত্যাশা করেন তিনি।