1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

জয়পুরহাট পাঁচবিবিতে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

মোঃ মাসুম রেজা
জয়পুরহাট, প্রতিনিধি:

দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের পাঁচবিবিতে সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে এবং দিনাজপুর সেক্টর সদর দপ্তর, বিজিবির বাস্তবায়নে আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান, বিজিবিএম, এমপিবিজিএম, পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, সহকারী পরিচালক মো. হুমায়ুন করিম, পিবিজিএমএসসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।
ক্যাম্পে সীমান্তবর্তী এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ৭ শতাধিক স্থানীয় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মানবিক সহায়তায় বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..