1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক । ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে। দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় ও বিভিন্ন আইনের খসড়া নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নিয়েছেন। দেশের চলমান পরিস্থিতি, সরকারের উন্নয়ন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়গুলো বৈঠকের আলোচনায় স্থান পেয়েছে। এ ছাড়া কয়েকটি আইনের খসড়া ও প্রস্তাব অনুমোদনের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) তৃতীয় তলায় অবস্থিত সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিকদের সামনে বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়গুলো তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..