1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

 হাকিমপুরে যৌথ অভিযানে মাদক ও রামদাসহ যুবক আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ মাসুম রেজা

দিনাজপুরের হাকিমপুরে বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২৫ পিস কুকিজেসিক ইনজেকশন ও একটি দেশীয় রামদাসহ রিপন আহম্মেদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট এবং হাকিমপুর থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
আটক রিপন আহম্মেদ বড় ডাঙ্গাপাড়া গ্রামের জরীব উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, স্থানীয় বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২৫ পিস কুকিজেসিক ইনজেকশন (অ্যাম্পল), একটি বড় দেশীয় রামদা এবং একটি Oppo A5 Pro অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।
পরে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র এবং মোবাইল ফোন হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক রিপনের বিরুদ্ধে ২০২০, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিজিবি জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..