1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

টাঙ্গাইলে ওয়ালটন প্লাজায় মৃত কিস্তি ক্রেতার পরিবারের মাঝে আর্থিক সুবিধা হস্তান্তর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পঠিত

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : তানিয়া ইসলাম

টাঙ্গাইলে ওয়ালটন প্লাজা কিস্তি ক্রেতা সুরক্ষা কর্মসূচির আওতায় মৃত এক কিস্তি ক্রেতার পরিবারের কাছে আর্থিক সুবিধা হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) টাঙ্গাইল শহরের আদালত রোডস্থ ওয়ালটন প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতারা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেতে পারেন। এ কর্মসূচির অংশ হিসেবে মৃত কিস্তি ক্রেতার পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় ওয়ালটন প্লাজার কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক এবং মৃত ক্রেতার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ কিস্তি ক্রেতাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পরিবারের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..