দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
২৩ শে নভেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে খালে পড়ে হাসিনা বেগম (৭৫), নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত হাসিনা বেগম বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের রায় মহল হঠাৎপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিন (আপাই) এর স্ত্রী।
(২৩ নভেম্বর) সোমবার সকালে ৫-৬ ঘটিকার মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে বাড়ির পার্শ্ববর্তী খালের মধ্যে পড়ে পানিতে ডুবে মা/রা যায়, পরবর্তীতে বাড়ির লোকজন এলাকা বাসি খোঁজ করে তার মরদে হ পানির মধ্যে পড়ে থাকতে দেখতে পায়। এঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় চলছে শোকের মাতম।