1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

টাঙ্গাইলে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

টাঙ্গাইল প্রতিনিধি: তানিয়া ইসলাম

‘মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চবিদ্যালয় বনাম টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা। তিনি বলেন, “মাদক ছেড়ে খেলাধুলা ও লেখাপড়ায় মনোযোগী হতে হবে। তাহলেই সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনারের সহধর্মিণী সোনিয়া হালিম। সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা।

বক্তারা বলেন, মাদক যুবসমাজ ও দেশের ভবিষ্যতের জন্য বড় হুমকি। মাদক থেকে দূরে রাখতে তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

‘মাদক ছেড়ে দাও, খেলার মাঠে এসো’—এই আহ্বানের মধ্য দিয়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচটি দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..