1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলে সংবাদ সংগ্রহে গিয়ে গণমাধ্যমকর্মীদের মারধর ও আটকে রাখার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত
১০

তানিয়া ইসলাম
টাঙ্গাইলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের মারধর, মোবাইল ফোন কেড়ে নেওয়া, হেনস্তা ও ক্লিনিকের ভেতরে আটকে রাখার অভিযোগ উঠেছে ঢাকা ক্লিনিকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে।
সোমবার (২৪ আগস্ট) সকালে টাঙ্গাইল সদর থানাধীন ঢাকা ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গণমাধ্যমকর্মী মো. সোহেল রানা টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, মাদরাতুল কুরআন অ্যান্ড ব্রাইট ফিউচার স্কুলের এক শিক্ষার্থীকে মারধরের পর তার হাত ভেঙে গুরুতর আহত করা হয়। পরে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার কথা বলে ঢাকা ক্লিনিকে নেওয়া হয়। এ ঘটনার সংবাদ সংগ্রহের জন্য সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সোহেল রানা, তার সহকর্মী মো. শহিদুল ইসলাম টিটু ও দৈনিক যুগ যুগান্তরের গণমাধ্যমকর্মী তানিয়া ইসলাম ঢাকা ক্লিনিকে যান।
অভিযোগকারীর দাবি, সেখানে সংবাদ সংগ্রহের সময় ঢাকা ক্লিনিকের ম্যানেজার মো. সরোয়ার, মার্কেটিং কর্মকর্তা মো. ওমর বাবু, সহকারী ম্যানেজার কৃষ্ণ ঘোষ এবং এক চিকিৎসকের সহকারী মো. মশিউর রহমান তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সংবাদ সংগ্রহে বাধা দেন। একপর্যায়ে তাদের মারধর করে ক্লিনিকের ভেতরে আটকে রাখা হয়।
অভিযোগে আরও বলা হয়, কৃষ্ণ ঘোষের নির্দেশে সরোয়ার নারী গণমাধ্যমকর্মী তানিয়া ইসলামের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন এবং তাকে হেনস্তা করেন। এ সময় ওমর বাবু ক্লিনিকের গেট বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গণমাধ্যমকর্মীদের উদ্ধার করে।
অভিযোগকারীরা দাবি করেছেন, ঘটনার সময় তাদের পুনরায় সংবাদ সংগ্রহে গেলে হত্যা করে লাশ গুম করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গণমাধ্যমকর্মীরা। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে। অভিযোগে উত্থাপিত প্রতারণা, মারধর ও অন্যান্য অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..