1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে নাগর নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

দীপক শর্মা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী নাগর নদীতে গোসল করতে নেমে রকি (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত রকি উপজেলার ৪ নম্বর ডাঙ্গিপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।

স্থানীয়রা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে নাগর নদীতে গোসল করতে নামে রকি। একপর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে যায় সে। কিছুক্ষণ পর রকিকে পানিতে দেখা না গেলে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর নদী থেকে রকিকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, বন্ধুদের সঙ্গে নাগর নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রকির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..