1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে ১ মাসের সাজাপ্রাপ্ত আসামি কারাগারে প্রেরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

​মেঃ রমজান আলী,
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত মো. খাসিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে।
পরে দন্ডিত আসামিকে পুলিশ মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খাসিরুল ইসলামকে মাদক সেবনরত অবস্থায় স্থানীয়রা পুলিশে খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার আসামির স্বীকারোক্তি সূত্রে এক মাসের কারাদণ্ড এবং নগদ ১ শত টাকা জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্ত খাসিরুল ইসলাম ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ঘনি বিষ্ণুপুর (প্রধান পাড়া) এলাকার মৃত হেকাম উদ্দিনের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালতের বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিকে ঠাকুরগাঁও জেলা কারাগারে হস্তান্তর করা হয়।
​ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই সাজার রায় কার্যকর করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..