1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দির মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

মোঃ আব্দুল রহমানঃ
সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাজতি মো. শাহিন আলম (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়।

কারারক্ষীরা জানিয়েছেন, গতকাল বুধবার কারাগারে কারাবন্দি শাহিন আলম অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতাল ভর্তি করা হয়।

তার হাজতি নং ২৮২১০/২৬। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার টেকপাড়া এলাকার মো. বশির উদ্দিনের ছেলে।

তিনি যাত্রাবাড়ী থানার একটি মামলায় কারাবন্দি ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক সেলিম হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..