মোরসালিম সরদার
দিনাজপুর: শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে দিনাজপুর সদর হাসপাতাল মোড় এলাকায় এক বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযান চলাকালে একটি চেকপোস্ট থেকে ১টি পি*স্ত*লসহ দুই যুবককে আ*ট*ক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর হাসপাতাল মোড় এলাকায় সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির গতিবিধি দেখে তাদের দেহ তল্লাশি করলে আ*গ্নে*য়া*স্ত্রটি উ*দ্ধা*র করা হয়।
আ*ট*ককৃত*দের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।