1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

নওগাঁর ধামইরহাটে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের মারাত্মক অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবকের নাম মুরাদ (২০), সে উপজেলার যদুবাটি গ্রামের জালালের ছেলে।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

নওগাঁরপ্রতিনিধি
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, নির্যাতিতা ওই কিশোরী উপজেলার পশ্চিম চাঁদপুর গ্রামের আনারুল ইসলামের মেয়ে। ঘটনাটিকে কেন্দ্র করে ধামইরহাট থানা চত্বরেই এক গোলযোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাদের মধ্যস্থতায় থানা প্রাঙ্গণেই একটি আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার সুনিশ্চিত না করে দুই পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে তাঁদের হাতে কিশোরীকে সোপর্দ করে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা চালান স্থানীয় ওই রাজনৈতিক নেতৃবৃন্দ।

কোনো ধরনের সুষ্ঠু তদন্ত বা আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া থানা প্রাঙ্গণেই এমন গুরুতর অভিযোগের আপস-মীমাংসা মেনে নিতে পারছেন না স্থানীয় সচেতন মহল। এ নিয়ে পুরো উপজেলা জুড়ে তীব্র সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..