1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

নওগাঁয় চার প্রতিষ্ঠানে অভিযান, জব্দ ৪৩ লাখ টাকার সার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

চারটি প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার ৯৬৫ বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করা হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে চারটি প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৯৬৫ বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করা হয়েছে। জব্দ করা সারের সরকারি নির্ধারিত বিক্রয়মূল্য ৪৩ লাখ ৬৭ হাজার ১০০ টাকা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি শুরু হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জব্দ করা সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন বলেন, জব্দ করা সার বিক্রি করে পাওয়া ৪৩ লাখ ৬৭ হাজার ১০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

অভিযানে চারটি প্রতিষ্ঠান থেকে এসব সার জব্দ করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স আলামিন ট্রেডার্স, মেসার্স সিমা এন্টারপ্রাইজ, মেসার্স বুলবুল ট্রেডার্স ও মেসার্স রাজিউল ট্রেডার্স।

এর মধ্যে মেসার্স আলামিন ট্রেডার্স থেকে ২২৪ বস্তা সার জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ। এর ঠিকানা উপজেলার আঘর বাজার। এ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জব্দ করা সারের বিক্রয়মূল্য ২ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা।

মেসার্স সিমা এন্টারপ্রাইজ থেকে ১ হাজার ৫৫০ বস্তা সার জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নূরে আলম সিদ্দিক হোসেন। এর ঠিকানা আদমপুর, ডাকঘর খড়িবাড়ী। জব্দ করা সারের বিক্রয়মূল্য ১৬ লাখ ৭২ হাজার ১৫০ টাকা।

মেসার্স বুলবুল ট্রেডার্স থেকে ৯০৫ বস্তা সার জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. বুলবুল আহম্মেদ। এর ঠিকানা সাদাপুর, খড়িবাড়ী বাজার। জব্দ করা সারের বিক্রয়মূল্য ৯ লাখ ৯১ হাজার ৬৫০ টাকা।

অন্যদিকে মেসার্স রাজিউল ট্রেডার্সের দুটি গুদাম থেকে ১ হাজার ৬৬ বস্তা সার জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শহিদুল ইসলাম। এর ঠিকানা খড়িবাড়ী। জব্দ করা সারের বিক্রয়মূল্য ১৪ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা।

সব মিলিয়ে চারটি প্রতিষ্ঠান থেকে জব্দ করা ৩ হাজার ৯৬৫ বস্তা সারের বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৪৩ লাখ ৬৭ হাজার ১০০ টাকা। জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..