1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাল ২ নং জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত
৫৬

তাহের আহমেদ – জামালগঞ্জ, সুনামগঞ্জ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ২ নং জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি।

রবিবার (২৮ জুন) দুপুর ১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ২ নং জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. বশির আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন এবং সদস্যবৃন্দ আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, খোকন পাশা, ওবায়দুল চৌধুরী, জাহিদুল ইসলাম, আলী হোসেন, মোস্তাক আহমেদ, আমিনুল ইসলাম, রুহুল আমিন ভূঁইয়াসহ ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে আহ্বায়ক মো. বশির আহমেদ বলেন, “সদর ইউনিয়নের উন্নয়নমূলক যেকোনো কাজে উপজেলা প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত। জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজন হলে আমাদের সংগঠনকে সঙ্গে পাবেন।”

পরে নেতৃবৃন্দ জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা মাদকমুক্ত সদর ইউনিয়ন গঠনে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..