1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল গাইবান্ধা জেলা বিএনপি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলাকে সুসংগঠিত করতে দায়িত্ব গ্রহণ করলেন নবাগত জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
তার এ গুরুদায়িত্ব ভার গ্রহণ করায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
রোববার (২৩ আগস্ট) জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক এবং সাধারণ সম্পাদক মাহমুদুলনবী টুটুলের নেতৃত্বে বিএনপি, উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। এ সময় জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়।
গাইবান্ধার মানুষের কল্যাণ ও জেলার উন্নয়নে নবাগত জেলা প্রশাসক কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..