1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ-৫

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত
১২

নরসিংদীপ্রতিনিধি
সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এসএসসিতে এবারও তাক লাগানো ফল করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। এবার প্রতিষ্ঠানটি থেকে ৩৮২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশসহ জিপিএ-৫ পেয়েছে সবাই। গতকাল সোমবার সকাল ১০টায় ফলাফল প্রকাশের পরপরই নেচেগেয়ে আনন্দে মেতে ওঠে প্রতিষ্ঠানের পরীক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি আনন্দে মাতেন শিক্ষক ও অভিভাবকেরা। অভিভাবকেরা নিয়ে আসেন মিষ্টির প্যাকেট। এ সময় একজন অন্যজনকে জড়িয়ে উল্লাসে মাততে দেখা যায় ।
শিক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্য, এ প্রতিষ্ঠানের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, গাইড টিচারের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষার কারণেই এই ভালো ফল সম্ভব হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মিলয় দেবনাথ বলে, ‘আমিসহ সব বন্ধু জিপিএ-৫ পেয়েছে। তাই সবাই মিলেই নেচেগেয়ে হইহুল্লোড় করে আনন্দ করছি। এমন ফলের পর সব পরিশ্রমের কষ্ট ভুলে গেছি। মা-বাবা খুশি হয়েছেন, এর চেয়ে আনন্দের আর কী আছে?’

বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই পিইসি, জেএসসি ও এসএসসিতে ভালো ফল করে আসছে। সাফল্যের ধারাবাহিকতা এবারও দেখাল শিক্ষাপ্রতিষ্ঠানটি এবার বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৬ পরীক্ষার্থী অংশ নেয় । সবাই পেয়েছে জিপিএ-৫।

গত বছরও ৩২০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছিল। এ ছাড়া ২০২৪ সালে ২৯৪ জনের মধ্যে ২৯৩ জন, ২০২৩ সালে ২৭৮ জনের মধ্যে ২৭০ জন, ২০২২ সালে ২৬৬ জনের মধ্যে ২৬৬ জন, ২০২১ সালে ২৪৭ জনের মধ্যে ২৩৭ জন, ২০২০ সালে ২১৪ জনের মধ্যে ২০০ জন, ২০১৯ সালে ১৭১ জনের মধ্যে ১৬৮ জন, ২০১৮ সালে ১৩৯ জনের মধ্যে ১৩৭ জন এবং ২০১৭ সালে ১৬৪ জনের মধ্যে ১৬৪ জনই জিপিএ-৫ অর্জন করে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..