1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

নারীদের শিক্ষিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে সরকার: এমপি আবুল খায়ের

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত
১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি
নারীদের শিক্ষিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে সরকার: এমপি আবুল খায়ের

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছে। নারীদের শিক্ষিত করার ক্ষেত্রে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। দেশের অর্ধেক জনসংখ্যা নারী। এই নারীদের যদি কাজে লাগাতে না পারি, তাহলে দেশ এগিয়ে যাবে না।

সোমবার (২৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যত্নবান হতে হবে। শিক্ষাদানের প্রতি তাদেরকে আরও মনোযোগ দিতে হবে। যাতে আমাদের সন্তানেরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে। প্রাইমারিতে আমরা ধীরে ধীরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করছি। আপনারা (শিক্ষক) পড়ালেখা বিষয়টা অত্যন্ত গুরুত্বের সহকারে দেখবেন।’

এমপি বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা আধুনিক, বিজ্ঞান-ভিত্তিক ও বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে চাচ্ছি। সে লক্ষ্যে বর্তমান সরকারের আমলে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট ঘোষণা করা হয়েছে।

শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর (পশ্চিম) বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন ঝন্টু ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুর রহিমসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..