1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

নোয়াখালী কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধিঃ

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।সরকারি সেবা খুঁজুন

সোমবার বাদ মাগরিব বসুরহাট জিরো পয়েন্টে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর ও কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসেন মোহাম্মদ এরশাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..