1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

পটুয়াখালীর জমি সংক্রান্ত বিরোধে গলাচিপায় জামাইকে কুপিয়ে-জখমের অভিযোগ​

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত
২৮

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

গলাচিপা উপজেলার ৮ নং বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুর রব বেপারী (৫৫) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।​শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে লামনা গ্রামের ‘রাসেলের দোকান’-এর সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত আব্দুর রব ওই গ্রামের মৃত হাসেম রাজার মেয়ে নয়ন তারার স্বামী।​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই বাড়ির দূরসম্পর্কের আত্মীয় সহিদুল ও তার ছেলেদের সঙ্গে আব্দুর রবের স্ত্রী নয়ন তারার বিরোধ চলে আসছিল। অভিযুক্ত শহিদুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঘর ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তারা এলাকার সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়ে আসছিল বলেও অভিযোগ রয়েছে।​ঘটনার বিবরণীতে জানা যায়, শুক্রবার সকালে আব্দুর রব রাসেলের দোকানের সামনে বসে ছিলেন। এ সময় অভিযুক্ত সহিদুল, মহিউদ্দিন, আকবর, রকিবুল ও নাজমুলসহ আরও কয়েকজন অতর্কিত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাত ও গুরুতর জখম করে।​পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।​এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..