1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের বিজয় মেলা মাঠ থেকে মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে রফিক চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে জেলা যুবদলের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির ও যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বক্তব্য দেন।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
মিছিল ও সমাবেশে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..