1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

পাঁচবিবিতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

মোঃ মাসুম রেজা
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ মন্ডল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মন্ডল জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের মহদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, আকাশ মন্ডল মোটরসাইকেলযোগে পাঁচবিবি থেকে হিলির দিকে যাচ্ছিলেন। পথে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সামনে পৌঁছালে হিলি থেকে পাবনাগামী সৌমিক পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..