1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

পাটগ্রামে কর্মরত সংবাদ কর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

হাসিবুল,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ ফারজানা আক্তারের সাথে উপজেলায় কর্মরত সংবাদ কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ইউএনও’র সভাপতিত্বে পাটগ্রাম উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন এর হল রুমে এ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় পাটগ্রাম উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। ।

এসময় উপস্থিত সাংবাদিকরা পাটগ্রাম উপজেলার যানজট, বাল্যবিবাহ, মাদক নিয়ন্ত্রণ, ক্যাসিনো, অবৈধ বোমা মেশিন, বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক সমস্যা,সীমান্ত সমস্যা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে মানোন্নয়নসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

নতুন উপজেলা নির্বাহী অফিসার মিজ ফারজানা আক্তার বিষয়গুলো গুরুত্ব সহকারে শোনেন এবং উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..