হাসিবুল, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের ১ম তলার ছাদ ঢালাই এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় কেন্দ্রীয় শ্রী শ্রী মা পাটেশ্বরী মন্দির প্রাঙ্গণে,শ্রী শ্রী মা পাটেশ্বরী মন্দিরে সাধারণ সম্পাদক অনুপ কুমার রায় লিটন এর সঞ্চালনায়,
শ্রী শ্রী রাধা মাধব মন্দির নির্মান কমিটির আহবায়ক, রেখা রানী সাহা এর সভাপতিত্বে উক্ত ছাদ ঢালাই উদ্বোধন ও আলোচনা সভায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১৬(পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব (প্রধান)এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাটগ্রাম উপজেলা বিএনপি”র সভাপতি সফিকার রহমান, পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, ওয়ালিউর রহমান(সোহেল),পাটগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু।
পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি,মোস্তাফা সালাউজ্জামান ওপেল,পাটগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক,হাফিজুর হক প্রধান।
এসময় এমপি হাসান রাজিব বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ দফায় মসজিদ, মন্দির নিয়ে যে প্রতিশ্রুতি তা অক্ষরে অক্ষরে পালন করা হবে,এবং এই মন্দির নির্মাণের জন্য সরকারি তহবিল থেকে বরাদ্দ দেওয়া হবে।