ভালুকা উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর শহরে ২টি মন্দিরের উন্নয়নমূলক বিভিন্ন কাজের জন্য আংশিক অনুদান প্রদান করা হয়েছে।
গত ১৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভালুকা পৌর তহবিল থেকে অনুদান দেয়া হয়। পৌরপ্রশাসক সহকারী কমিশনার ভুমি ইকবাল হোসেন দুটি মন্দির পরিদর্শন করে অনুদান প্রদান করেন। মন্দির পরিদর্শনে সরকার বাড়ী দূর্গা মন্দির
শ্রী শ্রী কালামাতা মন্দিরের নির্মাণকাজ ও সুপেয় পানির ব্যবস্থা অনুদানের অন্তর্ভুক্ত।
এ সময় পৌর কর্মকর্তা পূজা কমিটির লোকজন উপস্থিত ছিলেন।
এছাড়া মোঃ ইকবাল হোসাইন ভালুকায় যোগদানের পর থেকে এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও গরিব মানুষের সহায়তায় ভুমিকা রেখে আসছেন।