নেত্রকোনা জেলা প্রতিনিধি
কুরআনের আলো ছড়িয়ে দিতে এবং উদীয়মান খুদে হাফেজদের উৎসাহিত করতে নেত্রকোণার মদনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মদন পৌরসভা ভিত্তিক পবিত্র হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ ইং।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মদনের কোর্ড ভবন মডেল মসজিদ হলরুমে ‘ক’ গ্রুপ (০৫ পারা) ও ‘খ’ গ্রুপ (১০ পারা)—এই দুই ক্যাটাগরিতে পৌর এলাকার বিভিন্ন মাদ্রাসার কোরআনে হাফেজদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উদ্বোধক হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন মদন উপজেলা কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর সভাপতি মুফতি আনোয়ার হুসাইন।
পবিত্র কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসা থেকে অংশগ্রহণ করে মোট ৪৩ জন, এরমধ্যে পাচপারা থেকে ৩২ জন ১০ পারা থেকে ১১ জন। প্রতিযোগিতায় দুই গ্রুপ থেকে বিচারক মন্ডলী প্রতি গ্রুপ থেকে তিনজন করে মোট ছয় জনকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণ করেছেন।
পাচপরা হতে প্রথম স্থান অর্জন করেছে তামিম হোসেন পিতা: আনোয়ার হোসেন প্রতিষ্ঠান মারকাজুল কুরআন, দ্বিতীয় স্থান ওজন করেছে হাদিউল ইসলাম পিতা: রফিকুল ইসলাম, প্রতিষ্ঠান তারবিয়াতুল উম্মাহ ইনস্টিটিউ, তৃতীয় স্থান অর্জন করেছে, আহমেদ মুনতাসির পিতা মাওলানা রহমতউল্লাহ, প্রতিষ্ঠান মারকাজুল কুরআন।
দশপারা হতে প্রথম স্থান অর্জন করেছে, ইয়াসিন আহমেদ পিতা: মাহা আলম, দ্বিতীয় স্থান অর্জন করেছে সাদিকুর রহমান রাজন,পিতা: সিদ্দিকুর রহমান, তৃতীয় স্থান অর্জন করেছে জুনায়েদ আল হাবিব পিতা: সাইদুল ইসলাম। সবার প্রতিষ্ঠান মারকাজুল কুরআন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মদন উপজেলা শাখার সভাপতি নূরুল আলম তালুকদার।
শায়খে ফতেহপুরী দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম, পৌরসভা বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, মদন থানা অফিসার্স ইনচার্জ মোঃ সালাউদ্দিন করিম,
সাইফ উদ্দিন আহম্মেদ সেকুল, রফিকুল ইসলাম আকন্দ, ফজলে এলাহী টুটন, শামছুল আলম লালু, আব্দুল কাদির, আনোয়ার হোসেন আঙ্গুর, আব্দুল হেলিম ভুলু, গোলাম রাসেল রুবেল, মীর্জা রমজান আলী, হুমায়ুন কবীর, সাইদুর রহমান সম্রাট, শামীম হাসান, এস এইচ পিপুল, সাজ্জাদ হোসেন উজ্জল, মেহেদী হাসান এবং সায়মন আকন্দ লিমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হুসাইনের সঞ্চালনায় উক্ত কুরআন প্রতিযোগিতার আয়োজন করেন নেত্রকোণা জেলা যুবদলের সম্মানিত সদস্য, মদন পৌরসভার সাবেক সভাপতি এবং আগামী মদন পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী ও মদন পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ এনামুল হক।
অনুষ্ঠানে বক্তারা এ ধরনের দ্বীনি ও প্রশংসনীয় উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিবছর ধারাবাহিকভাবে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিযোগিতা শেষে বিজয়ী খুদে হাফেজদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সামাজিক কর্মকাণ্ড ও ধর্মীয় শিক্ষায় অবদানের অংশ হিসেবে এনামুল হক বলেন,আমি খুব একটা বিত্তবান মানুষ নই, তবুও সাধ্য অনুযায়ী প্রতিবছর শীতবস্ত্র প্রদান, চক্ষু চিকিৎসা সেবা, বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণসহ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তবে এবার ভাবলাম, মুসলমান হিসেবে আমাদের কোমলমতি শিশু হাফেজদের পড়ালেখায় গতিশীলতা আনতে ও তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতে একটি হিফজ প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। আলহামদুলিল্লাহ, যতটুকু করতে পেরেছি তাতেই আমি সন্তুষ্ট, তবে মহান আল্লাহর রহমতে প্রতিবছর এই ধারা অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা করব।