1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

বকশীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

এসডি সোহেল রানা,
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আসামিবিহীন অবস্থায় ৫৬৭ পিস ভারতীয় প্রসাধনী জব্দ করা হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সাতানীপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দিগলকোনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জামালপুর ৩৫ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির একটি টহলদল দিগলকোনা এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি স্থানে সন্দেহজনক অবস্থায় কিছু মালামাল পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা।
পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কোনো চোরাকারবারিকে পাওয়া যায়নি।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী রয়েছে। জব্দ করা পণ্যগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..